হাতে মাত্র তিন দিন বাকি। এরপর নববর্ষের আনন্দে মেতে উঠবেন আপামর বাঙালী। আর তাইতো সেই নববর্ষকে সামনে রেখে মালদার প্রতিটি মিষ্টির দোকানে লক্ষ্য করা গেল তার চরম ব্যস্ততা। কিন্তু এবারের এই নববর্ষের উপর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রভাব লক্ষ্য করা যায়। এবার আসন্ন নির্বাচনে নিজেদের বিজয়ী করতে এই নববর্ষকে হাতিয়ার করে লাড্ডু বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো লাড্ডু তৈরির অর্ডারও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে লাড্ডু ব্যবস্যায়ীদের কাছ থেকে জানা গেছে। আর এই ভাবেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে নববর্ষের আনন্দে মেতে উঠতে চলেছে গোটা মালদা জেলা।
এবিষয়ে মালদা শহরের বাঁধরোড এলাকার এক লাড্ডু ব্যবস্যায়ী রামেশ্বর রায় জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কেউ ৫০ কিলো, কেউ আবার ৭৫ কিলো, কেউ বা আবার তারও বেশি লাড্ডু তৈরির অর্ডার দিয়েছেন। যার ফলে লাড্ডু তৈরিতে চাপে পরেছেন ব্যবস্যায়ীরা।
এবিষয়ে বিজেপির সাধারণ জেলা সম্পাদক অজয় গাঙ্গুলি জানান, চিরাচরিত লাড্ডু প্রথার উৎসবে প্রতি বছর বিজেপির পক্ষ থেকে জনসাধারণদের লাড্ডু বিতরণ করা হয়। আগামী ৮ই মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পরে লাড্ডুর ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের কাউন্সিলার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, অরাজনৈতিক ভাবে বাংলার নববর্ষ উৎসবকে হিসাবে পালন করবেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nAD0gKXwOZ8